মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
হামজা-শামিতের মতো ফারহান ওয়াহিদও সরাসরি যাবেন ইন্দোনেশিয়ায় কাদেরসহ ৭ জনের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ ডাকসুর ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুনসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হচ্ছে কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সাত আসামির কার কী অপরাধ কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড পর্যবেক্ষণে যা জানাল ট্রাইব্যুনাল আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ ইরানে ভাঙা পিঠ নিয়ে ৫০ ঘণ্টা, মার্কিন সেনা উদ্ধারের ভিডিও প্রকাশ হামে বাড়ছে প্রাণহানি, আরও ৬ শিশুর মৃত্যু যে চার অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড রোগী ও স্বজনদের বর্ণনায় উঠে এলো ময়মনসিংহ মেডিকেলে আগুনের ভয়াবহতা

ভৌতিক সিনেমা মনের চাপ কমায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৭ Time View
119

আমরা সবাই ভয় পাইএটা একদম স্বাভাবিক বিষয়কিন্তু মজার ব্যাপার হলো, অনেকেই ইচ্ছে করে ভয় পেতে ভালোবাসে! জম্বি, দানব, ভূত বা অদ্ভুত কোনো ছায়াভৌতিক সিনেমার ভয়ানক দৃশ্য দেখেও মানুষ এক ধরনের মানসিক শান্তি খুঁজে পায়

সম্প্রতি মনোবিজ্ঞানীরা বলছেন, ভীতিকর বা হরর সিনেমা বাস্তব জীবনের উদ্বেগ ও মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী কোল্টান স্ক্রিভনার বলেন, ‘ভয়ংকর গল্প আমাদের মস্তিষ্ককে অনিশ্চয়তার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে।’

তার গবেষণায় দেখা গেছে, হরর সিনেমা দেখা মানুষকে তিন দলে ভাগ করা যায়

অ্যাড্রেনালিন জাঙ্কিজ’ : যারা ভয় পেয়ে রোমাঞ্চ খোঁজেন

হোয়াইট নাকলারস’ : যারা ভয় জয়ের আনন্দ উপভোগ করেন

ডার্ক কোপার্স’ : যারা ভয়কে জীবনের বাস্তব নিরাপত্তা বোঝার উপায় মনে করেন

ডেনমার্কের এক গবেষণায়ও জানা গেছে, যারা নিয়মিত ভৌতিক সিনেমা দেখেন, তারা সংকটের সময় অন্যদের তুলনায় মানসিকভাবে বেশি শান্ত থাকেন। এমনকি কোভিড-১৯ মহামারির সময়ও তাদের সহনশীলতা ছিল বেশি।

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক মিলার বলেন, ভয়ংকর গল্প আমাদের মস্তিষ্কের ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা বাড়ায়- যা অনিশ্চয় পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করে।

নেদারল্যান্ডসে তৈরি হয়েছে ‘মাইন্ডলাইট’ নামের একটি ভিডিও গেম, যেখানে ভয়কে থেরাপির অংশ হিসেবে ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, এই গেম খেলা শিশুদের উদ্বেগ অনেকটাই কমে যায়।

স্ক্রিভনারের ভাষায়, ‘ভীতিকর গল্প বা সিনেমা আমাদের এক নিরাপদ পরিবেশে ভয় পাওয়ার সুযোগ দেয়। এতে আমরা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখি এবং বাস্তব জীবনের চাপ সামলানো সহজ হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com