শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ভারতীয় কোম্পানিকে ব্যবসা বন্ধের নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
4

কেনিয়ায় ভারতের টাটা কেমিক্যালসের ব্যবসায়িক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বৃহস্পতিবার দক্ষিণ কেনিয়ার কাজিয়াদো অঞ্চল সফরে গিয়ে তিনি এই কড়া নির্দেশ দেন। প্রেসিডেন্টের দাবি, দীর্ঘ মেয়াদী চুক্তি থাকা সত্ত্বেও টাটা কেমিক্যালস ওই অঞ্চলে কোনো কারখানা বা উল্লেখযোগ্য স্থাপনা নির্মাণ করতে ব্যর্থ হয়েছে, যা দেশটির অর্থনীতির জন্য কোনো সুফল বয়ে আনেনি।

প্রেসিডেন্ট রুটো জানান, টাটা কেমিক্যালসের সঙ্গে ১০০ বছরের চুক্তি থাকলেও কোম্পানিটি তাদের প্রতিশ্রুতি পূরণে কার্যকর কোনো ভূমিকা রাখেনি। এই অবস্থার পরিবর্তন ঘটাতে তিনি নতুন দুটি কোম্পানিকে কাজিয়াদোতে বিনিয়োগের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে একটি প্রতিষ্ঠান সেখানে কাচ কারখানা স্থাপন করবে এবং অন্যটি রাসায়নিক পণ্য উৎপাদনের কাজে নিয়োজিত থাকবে।

দেশের সম্পদ ও উন্নয়নের স্বার্থে এ ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে রুটো উল্লেখ করেন। কেনিয়া অন্য কোনো শক্তির ওপর নির্ভরশীল থাকবে না—এমন দৃঢ় অবস্থান জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির অবসান ঘটিয়ে স্থানীয় উন্নয়নের ওপর জোর দেওয়া হবে। তবে প্রেসিডেন্টের এই ঘোষণার বিষয়ে টাটা কেমিক্যালস কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com