বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
2

ফুসফুসে সংক্রমণ এবং শ্বাসকষ্টজনিত জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অসুস্থতা বাড়লে গত মঙ্গলবার রাত নয়টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঠান্ডা-কাশি এবং শ্বাসকষ্টের সমস্যার কারণে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com