ইমাম হাছাইন পিন্টু, নাটোরনাটোরের নলডাঙ্গা উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ও 'মিনি কক্সবাজার' হিসেবে পরিচিত পাটুল ঘাটে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর পৌনে ১টায় প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারি দলের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ এবং স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এদিকে, অনুষ্ঠান চলাকালীন পুরো এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল পুলিশ প্রশাসন। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)...
11
ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের নলডাঙ্গা উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ও ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত পাটুল ঘাটে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর পৌনে ১টায় প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারি দলের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ এবং স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, অনুষ্ঠান চলাকালীন পুরো এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল পুলিশ প্রশাসন। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেনের নির্দেশনায় এসআই কাঞ্চন ও এসআই হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে দায়িত্ব পালন করে।