সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Title :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ ঐক্য ভাঙা যাবে না, এই সরকারের কোনো বিকল্প নেই: দুদু নাটোরের গুরুদাসপুরে ৭৪ বোতল এসকাফসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার গুরুদাসপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: কোচিং বা প্রাইভেট বাণিজ্যে যুক্ত শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করতে পারবেন না এবার বিএনপিকর্মী মকবুল হত্যায় গ্রেফতার সাবেক এমপি মিলন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন: বিমানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার: সালেহ শিবলী ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি দুই কিডনি বিকল ও অন্ধত্বের পথে গাইবান্ধার লাজু, বেঁচে থাকার আকুতি সন্তানের টানে

পাহাড়ের অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিল বসুন্ধরা গ্রুপ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

পাহাড়ি অঞ্চলের প্রান্তিক ও অসচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ‘অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ’ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ২০ জন নারীর হাতে বিনামূল্যে এসব মেশিন তুলে দেওয়া হয়।

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় জেলার ৫টি উপজেলার মোট ১০০ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে, যা একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। দেশের অন্যান্য শিল্পগোষ্ঠীগুলোও যদি এভাবে এগিয়ে আসে, তবে প্রান্তিক পর্যায় থেকে খুব দ্রুত দারিদ্র্য বিমোচন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তাদের দক্ষতা সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই ইউনিফর্ম বাধ্যতামূলক হওয়ায়, এই নারীরা স্থানীয় স্কুল-কলেজের পোশাক তৈরির কাজের মাধ্যমে খুব সহজেই নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন।

বসুন্ধরা গ্রুপের কাছ থেকে প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে দারুণ উচ্ছ্বসিত উ ক্য উ মারমা নামের এক সুবিধাভোগী। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই সহায়তার ফলে তার পরিবারের জন্য আয়ের নতুন একটি পথ উন্মুক্ত হলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জহির রায়হান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এইচ এম সম্রাট, শিক্ষিকা এচিংনু মার্মা এবং বসুন্ধরা শুভসংঘ বান্দরবান জেলা শাখার সভাপতি উয়ই সিং মারমাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com