রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Title :
সরকারি পে-স্কেল অনুমোদন: বেসরকারি কর্মীদের বেতন-চাকরির সুরক্ষা কতদূর? পুকুরে স্যান্ডেল ভাসতে দেখে উদ্ধার করা হলো ভাই-বোনের মরদেহ ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ ২২ বছর আগের ভ্রূণ থেকে মা হলেন গ্রিক নারী দক্ষিণ আফ্রিকার মাটিতে দাপুটে জয়ে সিরিজ রিশাদ-সাইফদের দখলে গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৫ জন রিমান্ডে লাল বলের ক্রিকেটই আমার শেষ আশ্রয়: আফ্রিদি ‘অতিমাত্রায় রাজনীতিতে শিক্ষকরা’, লাগাম টানতে হচ্ছে আচরণবিধি ‘হিরো আলমই ভালো ছিল’, কেন বললেন জয় ড্রোন, সাইবার হামলা, অপপ্রচার: ইউরোপে যে ‘হাইব্রিড যুদ্ধ’ চালানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

নিউইয়র্কে “জাস্টিস ফর জুলাই মুভমেন্ট” উপলক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১৫ Time View
141

গতকাল ২৬ এপ্রিল ২০২৬: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে “Justice for July Movement” শীর্ষক এক গুরুত্বপূর্ণ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় আয়োজিত এই কর্মসূচির যৌথ আয়োজক ছিল এবং ।

সমাবেশের মূল উদ্দেশ্য ছিল জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, গণতন্ত্রের রায় বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করা এবং বাংলাদেশে চলমান দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় নৈরাজ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই আন্দোলন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়; এটি ছিল ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং জনগণের সার্বভৌম অধিকারের জন্য একটি ঐতিহাসিক সংগ্রাম। তারা জোর দিয়ে বলেন, জনগণের রায়কে অবশ্যই সম্মান জানাতে হবে এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর যেকোনো আঘাত বন্ধ করতে হবে।

সমাবেশ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়—বাংলাদেশের জনগণের ন্যায়সঙ্গত দাবি, মানবাধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়ানোর জন্য। বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন: মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ হাসিব উদ্দিন, মোঃ শিফাত আহমেদ, মোঃ হালিম তালুকদার, মোঃ রহমতুল্লা, মোঃ আজিজুর রহমান, মোঃ নুরুল ইসলাম, মোঃ জাবেদ উদ্দিন, মোঃ জাহিদ হোসেন, মোঃ দীপন গাজী, মোঃ রেজাউল করিম, মো. আহমেদ, মীর মাসুম আলী, মিসেস সাহানা মাসুম, মোঃ জাহেদ আহমেদ, মোঃ রকিব মিয়া, মোঃ রনি চৌধুরী, আফরোজা বেগম, মোঃ লিটন মজুমদার, মোঃ জুবায়ের হোসেন, এমদাদ দিপু এবং মো. আব্দুল কাদির।

আয়োজক সংগঠনদ্বয় সমাবেশে অংশগ্রহণকারী সকল গণতন্ত্রপ্রেমী, মানবাধিকারকর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আবুল কালাম আজাদ

editorakazad@gmail.com

+17186876226

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com