মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Title :
ইরানে ভাঙা পিঠ নিয়ে ৫০ ঘণ্টা, মার্কিন সেনা উদ্ধারের ভিডিও প্রকাশ হামে বাড়ছে প্রাণহানি, আরও ৬ শিশুর মৃত্যু যে চার অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড রোগী ও স্বজনদের বর্ণনায় উঠে এলো ময়মনসিংহ মেডিকেলে আগুনের ভয়াবহতা পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই সালমানের ইঙ্গিতপূর্ণ পোস্ট ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ স্থানীয় সরকার ভোটের তারিখ বদলাচ্ছে, নতুন সূচি নির্ধারণে বৈঠকে বসছে ইসি নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই

নাটোরে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯৯ Time View
108

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় দুই ভাইয়ের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে মিঠুন আলী (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিঠুন আলী উপজেলার বিয়াশ আদিমপুর গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান জানান, পেট্রোবাংলা এলাকার দুই ভাই নিশান ও নিক্সনের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। দুপুরে বিরোধ মেটাতে নিশানের শ্যালক মিঠুন আলী তাদের বাড়িতে যান। এ সময় নিক্সনের সাথে মিঠুনের কথাকাটি হলে এক পর্যায়ে নিক্সন মিঠুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা মিঠুন আলীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মমিনুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নিক্সন পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com