বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

‘দুর্বল’ সরকারকে হুমকি ধামকি না দিয়ে ভোটে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান তারেক রহমানের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৮ Time View
124

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যখন জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, তখন কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্খার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ‘দুর্বল’ সরকারকে কোনও হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। ১২ নভেম্বর (বুধবার) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, দেশের অর্থনীতির পরিস্থিতি দিনে দিনে নাজুক হয়ে পড়েছে। দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন; জনগনের সমর্থনে গঠিত নির্বাচিত সরকার।

নানা শর্ত দিয়ে কিছু কিছু রাজনৈতিক দল বর্তমানে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চাইছে বলেও অভিযোগ তারেক রহমানের। বলেন, এতে নির্বাচন না করে রাষ্ট্রীয় সুযোগ গ্রহণ করা, পতিত পলাতকদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে।

পলাতক স্বৈরাচাররা, ফ্যাসিবাদবিরোধী একটি দলের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা তা দেখার সময় হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণভোটের আড়ালে পতিত স্বৈরাচারদের রাষ্ট্র ও সমাজে পুনর্বাসনের সুযোগ করছে কিনা সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে তা অপ্রয়োজনীয় সংকট। বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের পথ বাঁধাগ্রস্ত করে, জনগণের ভবিষ্যৎ অনিশ্চিত করতেই সংকট সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com