সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Title :
রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে আরও একটি বিপ্লব হবে: এস এম ফরহাদ লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সৈয়দপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল আওয়ামী লীগের ছিল কোটা, আর বিএনপির দলীয়করণ চলছে: সাদিক কায়েম লালমনিরহাটে এইচএসসি ফলে বড় বিপর্যয়: দুই বছরে পাসের হার কমল ৩২%, শূন্য পাস ৬ প্রতিষ্ঠানে রামগঞ্জে বাসার ছাদে গাঁজা চাষ, ৫ ফুট গাছসহ আটক ১

তানজানিয়ায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিলেন শেরপুরের এমপি ডা. প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬৫ Time View
81

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা

সুইজারল্যান্ডভিত্তিক বৈশ্বিক সংসদীয় সংস্থা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ‘১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলি অ্যান্ড রিলেটেড মিটিংস’-এ যোগ দিতে তানজানিয়ার আরুশার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য ও শেরপুর সদর আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আন্তর্জাতিক এই কূটনৈতিক মঞ্চে তার উপস্থিতি শেরপুরবাসীর জন্য বড় গৌরবের বিষয় হয়ে উঠেছে।

তানজানিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা, মানবাধিকার রক্ষা, গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং বর্তমান সময়ের আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাচ্ছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও সংসদীয় কূটনীতি নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ হিসেবে ডা. প্রিয়াঙ্কা জাতীয় স্বার্থ ও জলবায়ু সংকটের পাশাপাশি নিজ জেলা শেরপুরের ঐতিহ্য এবং সাধারণ মানুষের প্রত্যাশা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। দ্বিপক্ষীয় মতবিনিময় ও সংসদীয় কূটনীতির মাধ্যমে বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়নে অবদান রাখতে তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

এদিকে, ডা. প্রিয়াঙ্কার এই আন্তর্জাতিক অভিযাত্রা নিয়ে শেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তার পিতা আলহাজ্ব মো. হযরত আলী বলেন, রাজনৈতিক দূরদর্শিতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সততার পরিচয় দিয়ে প্রিয়াঙ্কা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই আন্তর্জাতিক সম্মেলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশের জন্য আরও বেশি অবদান রাখতে সক্ষম হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com