শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
যারা মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য জুলাইকে ব্যবহার করেন তারা ধান্ধাবাজ পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান নারীর বুক অনাবৃত করে ফোনে ধারণ করছেন যুবদলকর্মী, ভিডিও ভাইরাল কারখানায় উৎপাদনে ধাক্কা, ছাঁটাই আতঙ্কে শ্রমিকরা কুলিয়ারচরের দড়িগাঁও গ্রামে ১৬ মৌজার জমিদার: ব্রহ্মপুত্রের তীরে বসে হারিয়ে যাওয়া আলী গৌহর খানের গল্প নাফ নদী থেকে ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ভারতে বসে হাসিনার ‘উস্কানি’: প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ গুলশানে গোপন বৈঠক: আওয়ামী লীগের ছয় নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ জানিয়েছেন, আদালতের নির্দেশনা অমান্য করা এবং তিনি যেন পালিয়ে যেতে না পারেন, সেই আশঙ্কায় তাকে আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল গ্রেফতার হওয়ার পর হাফিজুর রহমান হাইকোর্ট থেকে জামিন পেয়ে ৪ আগস্ট কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। তবে তার জামিনের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালত স্থগিতাদেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ প্রদান করেন। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় আদালতের পূর্বের নির্দেশ অনুযায়ী পুলিশ তাকে গ্রেফতার করেছে। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতর থেকে তনুর মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা এই মামলার তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com