শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Title :
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল শান্তরা জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খাঁন ফুসফুস ক্যান্সারের পার্সোনালাইজড ভ্যাকসিন আবিষ্কার, প্রথমবারের মতো ট্রায়াল নিজ ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ক্ষুব্ধ পোল্যান্ড, তলব রাষ্ট্রদূত জামায়াত-এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত করছে: প্রিন্স পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানিতে নতুন চুক্তি জুলাই সনদ বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জাগপা ছাত্রকাফেলার বৈঠকে তাসমিয়া মেসিদের কটূক্তি করলে ভিসা বাতিল, কড়া বার্তা আর্জেন্টিনা সরকারের বেতন না পাওয়া ইবোলাবিরোধী কর্মীদের জীবনযুদ্ধের গল্প ম্যাসেঞ্জার চ্যাট বিতর্কে গেল শাবিপ্রবি ছাত্রশক্তি নেতার পদ

ঢাবি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View
141

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার বিস্তারিত ফল  admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে  DU FRT ˂roll no˃  টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি   SMS-এ ফল জানা যাবে।

ফল প্রকাশের আগে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা ফলের নথি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে হস্তান্তর করেন।

এ বছর ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন। পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৩৫২ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০২ জন। পাশের হার ১১ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪৫ জন এবং ছাত্রী ৪৫৭ জন।

গত ২৯ নভেম্বর ২০২৫, শনিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। admission.eis.du.ac.bd.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com