বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
বাঁশখালীতে র‍্যাবের অভিযানে ৯৮১০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত ট্রাম্প-জেলেনস্কি বৈঠক: ‘প্যাট্রিয়ট’ উৎপাদনের লাইসেন্স পেলো ইউক্রেন ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা টানা পাঁচদিন ভারি বর্ষণের আভাস ১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত রাজধানীতে গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড

ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত, জানালেন মামদানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View
102

এক সংবাদ সম্মেলনে বুধবার সকালে মামদানি বলেন, ‘বার্তা না পেলেও নিউ ইয়র্ক সিটির সমস্যা সমাধানে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।’

শতাব্দীর সর্বকনিষ্ঠ নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে মঙ্গলবার বিজয় ঘোষণা করেন জোরান মামদানি। ওইদিন রাতে অবিস্মরণীয় এক জয় উদযাপনের পর পরদিন সকালেই কাজ শুরু করে দেন নবনির্বাচিত মেয়র।

পহেলা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেও আগের প্রশাসনের সাথে সমন্বয় করতে ইতিমধ্যে ৫ সদস্যের ট্রানজিশন টিম ঘোষণা করেছেন তিনি।

তবে এখনও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে কোন বার্তা পাননি বলে জানিয়েছেন মামদানি।

এক সংবাদ সম্মেলনে বুধবার সকালে মামদানি বলেন, ‘বার্তা না পেলেও নিউ ইয়র্ক সিটির সমস্যা সমাধানে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।’

পাশাপাশি বর্তমান মেয়র এরিক অ্যাডামস এখনও তাকে সিটি হলে আমন্ত্রণে জানাননি- একথাও উল্লেখ করেন মামদানি।

এছাড়াও মেয়রের বাসভবনে ওঠা, এনওয়াপিডি কমিশনার জেসিকা টিশকে দায়িত্বে রাখা, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসসহ বিভিন্ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নতুন মেয়র।

মামদানি বলেন,’আইস কর্মকর্তাও যদি সিটিতে কোনো অপরাধ করেন তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।’

সিটি হলে নিজের প্রথম দিনটিই শেষ দিন মনে করে তার প্রতিশ্রুত নিউ ইয়র্ক সিটির নাগরিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে কাজ শুরু করবেন বলে জানান মেয়র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com