বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
চোখের জলে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি গাজীপুরে বন বিভাগের চারা উপড়ে রাস্তা নির্মাণের অভিযোগ, প্রভাবশালী মহলের বিরুদ্ধে দ্বিমুখী নীতির প্রশ্ন ৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় ৬ মাসে কতটা সফল সরকার ‘বাবাজি, আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’ চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ জেনেভা ক্যাম্পের ‘শীর্ষ মাদক কারবারি’ সেলিম গ্রেফতার নিহত সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে থাকার আশ্বাস আমির হামজার বারইয়ারহাট পৌরসভায় ‘বিডি ক্লিন’-এর পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন ব্যবহারের আহ্বান কিম জং উনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ট্রাম্প

জেনেভা ক্যাম্পের ‘শীর্ষ মাদক কারবারি’ সেলিম গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি মো. সেলিম আশরাফীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। ‘চুয়া সেলিম’ বা ‘চোরা সেলিম’ নামে পরিচিত এই ব্যক্তি মূলত জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক সিন্ডিকেট চুয়া সেলিম গ্রুপের প্রধান হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ক্যাম্পের ভেতর তার গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাবের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ ৩৫টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিনের পলাতক এই মাদক সম্রাটের গ্রেফতারকে মোহাম্মদপুর এলাকার নিরাপত্তায় বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com