বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Title :
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী অদৃশ্য শত্রু মাইক্রোপ্লাস্টিক: মানব শরীরে এর প্রভাব ও বাঁচার উপায় বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন টিকটকে ব্যস্ত যুবক শোনেননি সাইরেন, ট্রেনে কাটা পড়ে হাত-পা বিচ্ছিন্ন হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর নির্দেশ বিশ্বকাপে আর্জেন্টিনার ব্ল্যাক বক্স উন্মোচন করলো ফিফা, তদন্ত শুরু মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন

ঘর থেকে আসা দুর্গন্ধে উদ্ধার করা হলো সাদিয়ার অর্ধগলিত মরদেহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮৫ Time View
110

বাগেরহাটে সদর উপজেলায় ভাড়া বাড়ি থেকে সাদিয়া (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার রনবিজয়পুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া চিতলমারী উপজেলার চরবানিয়ারি গ্রামের মোস্তফা শেখের মেয়ে। তিনি তার দ্বিতীয় স্বামী পারভেজ এর সঙ্গে রনবিজয়পুর গ্রামে ভাড়া থাকতো।

এ ব্যাপারে বাড়িওয়ালা শহিদুল ইসলাম জানান, নিহত সাদিয়ার স্বামী বলেশ্বর পরিবহনে চাকরি করতো। কয়েক মাস আগে আমার বাড়িতে তারা দুইজন ভাড়া নিয়ে থাকে। গত শুক্রবার তার স্বামী এসে চলে যায়। আমরা আর কিছুই জানি না। আজ রাতে ঘর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে ঘরের ভিতরে সাদিয়ার অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে। কিভাবে সাদিয়া নিহত হয়েছে তা এখনো জানা যায়নি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উল হাসান জানান, বাড়ির মালিক আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধযুক্ত মরদেহ উদ্ধার করি। কিভাবে গৃহবধূ সাদিয়া মারা গেছে তা এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, ঘরের ভেতরে খাটের উপর চিৎ হয়ে সাদিয়া পড়েছিল অর্ধগলিত অবস্থায়। দরজাটি চাপানো ছিল। এটি হত্যা না আত্মহত্যা তা উদঘাটনের আমরা কাজ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com