সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি কিশোরগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি বিলকিস ইসলাম বড়াইগ্রামে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত নাটোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ময়মনসিংহে ডাম্পট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের কর্মস্থলে অনুপস্থিতদের শোকজের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। নাটোরের গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

গাজীপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, দৌড়ে জীবন বাঁচালেন যাত্রীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View
109

গাজীপুরের ঢাকাময়মনসিংহ মহাসড়কের মহানগরের হারিকেন এলাকায় শনিবার রাত পৌনে ৮টার দিকে একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে যায়। বাসটিতে থাকা প্রায় দশজন যাত্রী দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। মুহূর্তের মধ্যে আগুন বাসটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়িয়ে ফেলে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারা নিশ্চিত করে, এ ঘটনায় কেউ আহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির ইঞ্জিনের দিক থেকে আকস্মিকভাবে আগুন জ্বলে ওঠে। চালক গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ দূরত্বে সরে যান। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি জানান, বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। হারিকেন এলাকায় পৌঁছানোর পরই আগুন দেখা দেয়। একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেওয়া হয়েছে, এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলটি ব্যস্ত এলাকা হওয়ায় আগুন লাগার পরপরই আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com