বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ৬ মাসে সরকার অজনপ্রিয় হয়ে পড়েছে: সারজিস ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে এখানে আসেননি: শফিকুর রহমান আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হাসনাতের প্রশ্ন ‘তিনি সফল না ব্যর্থ?’ তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল

গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদ সদস্য জয়নাল আবেদীনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম আট মাসে খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং মব সহিংসতার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের হার অনেক কমে এসেছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলদস্যু দমনে পরিচালিত যৌথ অভিযানের সফলতা এবং অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ ইতিবাচক ফল দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুনের ঘটনা ২ হাজার ৬০৭ থেকে কমে ২ হাজার ৩৩২-এ নেমেছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১১ হাজার ২৬৯ থেকে কমে ৯ হাজার ৩৪৭টিতে এবং ধর্ষণের ঘটনা ৪ হাজার ৬৬৬ থেকে কমে ৪ হাজার ৪০২টিতে দাঁড়িয়েছে। এছাড়া মব সহিংসতা ৮৯টি থেকে কমে ৫৬টিতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ৯৯৯ থেকে কমে ১৬৩টিতে নেমে এসেছে। ভবিষ্যতে অপরাধের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com