বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
দাড়ি ও সুন্নাহ নিয়ে কটূক্তির অভিযোগ, বিচার চাইলেন এমপি মনিরুল ৬৪ জেলায় নজরদারিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ৬ মাসে সরকার অজনপ্রিয় হয়ে পড়েছে: সারজিস ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে এখানে আসেননি: শফিকুর রহমান

সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও উত্তেজনা দেখা দেয়। বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের আইনশৃঙ্খলা বিষয়ক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদীয় আলোচনার সাথে ‘শাহবাগ স্কয়ার’ ও ‘পল্টন ময়দানের বক্তৃতা’র তুলনা করেন। তার এই বক্তব্যকে বিরোধীদলীয় সদস্যরা অমর্যাদাকর হিসেবে আখ্যায়িত করে প্রতিবাদ শুরু করলে সংসদে অচলাবস্থার সৃষ্টি হয়।

প্রায় ১০ মিনিট ধরে চলা এই হট্টগোলের সময় স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে সুরক্ষা প্রার্থনা করেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে তিনি নিজের বিতর্কিত বক্তব্যটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেন এবং বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি বক্তব্য প্রত্যাহার করলাম, এবার আপনারা খুশি?’ তবে এতেও উত্তাপ পুরোপুরি প্রশমিত হয়নি। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে স্পিকার নিজেই সংসদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com