বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের মাস্তানি সহ্য করা হবে না: শিবির সভাপতি জুলাই গণহত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ছাত্রশক্তির গণমিছিল আবারও হল দখল ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক: ড. ইউনূস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ‍্যে পরিণত করা হচ্ছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন কোনো সন্ত্রাসী হামলা করতে এলে প্রতিরোধ করুন: ছাত্রদল সভাপতি ৫ আগস্টে নিষিদ্ধ সংগঠনের গতিবিধি গোয়েন্দা নজরদারি করবে র‍্যাব ডিসপ্লে বোর্ডে ‌‘শেখ হাসিনা পালায় না শুনে’ হেসে উঠলেন রিকশাচালকরা

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View
64
হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি।

তার আইনজীবী মো. রবিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

আইনজীবী বলেন, মোহাম্মদপুর থানার দুটি, গুলশান থানার একটি এবং রমনা থানার এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান আর এস ফাহিম। জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর শনিবার সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। সেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

২৯ মার্চ বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মো. ইমরান নামে এক ব্যক্তি হত্যা মামলায় ৩০ মার্চ তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর তাকে মোহাম্মদপুর থানার তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। দুই মামলায় আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। একটি নামঞ্জুর হয়। 

তিন মামলায় জামিনের আদেশের পর তাকে রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। সর্বশেষ এ মামলায় জামিন নিয়ে কারামুক্ত হলেন ফাহিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com