বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

কারাবন্দি ইমরানের সুচিকিৎসা দেওয়ার আকুতি জানালেন ওয়াসিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ Time View
124

সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম তার সাবেক অধিনায়ক ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এর স্বাস্থ্যের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি জানা গেছে, ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন এবং তার ডান চোখের দৃষ্টি প্রায় ৮৫% হারিয়ে গেছে। এই পরিস্থিতিতে আকরাম সামাজিক মাধ্যমে একটি পোস্টে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আকরাম লিখেছেন, ‘আমাদের অধিনায়ক স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন শুনে মন ভেঙে গেছে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং তার জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করবে। দ্রুত সুস্থতা কামনা করি।’

আইনজীবী সালমান সফদারের রিপোর্ট অনুযায়ী, ইমরানের ডান চোখে মাত্র ১৫% দৃষ্টি অবশিষ্ট আছে। রিপোর্টে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে তিনি ঝাপসা দেখার সমস্যায় ভুগছিলেন, কিন্তু জেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেননি। পরে জানা গেছে, তার চোখের রেটিনায় রক্ত জমাট বাঁধায় স্থায়ী ক্ষতি হয়েছে।

ইমরানকে ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়। এই রিপোর্টের ভিত্তিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার পূর্ণ চক্ষু পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।

আকরাম ছাড়াও ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, শাহীদ আফ্রিদি, রমিজ রাজা ও মোহাম্মদ হাফিজ প্রমুখ সাবেক ক্রিকেটাররা ইমরানের জন্য মানবিক আচরণের দাবি জানিয়েছেন। ওয়াকার ইউনুস বলেছেন, ‘রাজনীতিকে একপাশে রেখে আমাদের জাতীয় বীরকে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে।’

ইমরান শওকত খানম ক্যানসার হাসপাতালে তার মায়ের স্মৃতিতে প্রতিষ্ঠা করেছেন। শোয়েব আখতার জানিয়েছেন, তার চোখের দৃষ্টি হারানো খবর শুনে তিনি মর্মাহত এবং আশা করছেন ইমরান সুচিকিৎসা পাবেন। ভারতের সাবেক ব্যাটসম্যান অজয় জাদেজাও পাকিস্তান ক্রিকেটারদের ইমরানের প্রতি সমর্থন জানাতে আহ্বান জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com