শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Title :
রাজনৈতিক সংস্কৃতি বদলাতে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ কী ফের দাপট দেখাতে পারে বৃষ্টি টসটসে হলুদ আনারসই এখন শরীরে প্রবেশ করাচ্ছে ‘বিষ’ সৌদির সমুদ্র জোটে কারা, কোন কোন সমুদ্রে দেবে নিরাপত্তা? বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট হালদা ও কর্ণফুলীর পানি থেকে মাছ—সবখানেই মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কোথায় ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক, ৫ আগস্ট সমাবেশ হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল আমরা গোলাপগঞ্জে যাবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের: নাহিদ ইসলাম রাজধানীর ইমারত বিধিমালা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি

আরও ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ Time View
203

তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পর রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996-এর সংশ্লিষ্ট বিধিতে মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এ প্রকাশিত ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে রংপুর বিভাগের ৫৩ জনের নাম বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গেজেট নিয়ে অসঙ্গতি ও অভিযোগ ওঠায় তালিকা পুনঃপরীক্ষা করা হচ্ছে বলে নিশ্চিত করেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

তিনি জানান, বিভিন্ন স্থান থেকে অভিযোগ এসেছে যে তালিকাভুক্তদের কেউ কেউ আন্দোলনে অংশ নেননি বা আহত হননি- এসব বিষয়েই সরকার উদ্বিগ্ন।

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করেছিল মন্ত্রণালয়। বর্তমানে সরকারি হিসেবে শহীদের সংখ্যা ৮৩৬ জন।

এদিকে এবারই প্রথমবারের মতো ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে নাম বাতিল হলো। সরকারি তালিকা অনুযায়ী ‘অতি গুরুতর আহত (ক)’, ‘গুরুতর আহত (খ)’ ও ‘আহত (গ)’- এই তিন শ্রেণিতে জুলাই যোদ্ধার সংখ্যা এখন পর্যন্ত ১৩ হাজার ৮০০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com