সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর স্কুলে ভর্তির পরীক্ষা কবে কোন নিয়মে, যা বলছে মাউশি সিন্ডিকেট ভেঙে বৈধ রিক্রুটিং এজেন্সিকে কাজ দি‌তে হ‌বে কিশোরগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করলেন বিলকিস ইসলাম এমপি। নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না ময়মনসিংহ হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ড মা হারিয়ে কাঁদছেন চিন্ময় প্রভু, ‘আলহামদুলিল্লাহ’ লিখে ওমর সানির চাওয়া জাপানের জনপ্রিয় পর্নো তারকার মরদেহ উদ্ধার বিশ্বের শীর্ষ কূটনীতিক, অথচ বেতন যুক্তরাষ্ট্রের মন্ত্রীদের চেয়েও কম!

মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View
117

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বারাদিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

শেখ হাসিনার ফাঁসির রায়ে গাজীপুর বিএনপির মিষ্টি বিতরণ
জানা গেছে, রোববার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা ব্যাংকের সামনের গেটে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংককর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার ভোরে ব্যাংকের গেটের সামনে পোড়ার চিহ্ন ও পোড়া কাঠ পাওয়া যায়। রোববার রাতে ব্যাংক ভবনের তৃতীয় তলায় চারজন কর্মকর্তা ও একজন অফিস সহায়ক ছিলেন।

পুলিশের ধারণা, রাত ২টা থেকে ৫টার মধ্যে অগ্নিসংযোগের এ চেষ্টা করা হয়ে থাকতে পারে। খবর পেয়ে শিবালয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, ব্যাংকের শাখা ম্যানেজার মাহবুবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com