শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Title :
শেরপুরে ১৮১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০ গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা কলেজে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ ও ৬ দোকান ভস্মীভূত নাটোরের সিংড়ায় ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে গজারী বনে প্রৌঢ়কে হত্যার চেষ্টা ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ শেরপুরে পর্যটকদের জন্য সুখবর: আধুনিক রূপ পেল ঝিনাইগাতি ডাকবাংলো নাটোরের গুরুদাসপুরে সৎ ভাইয়ের মিথ্যা অপবাদের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা: ১৮ মাস পর রহস্য উদ্ঘাটনের পর ঘাতকদের ফাঁসির দাবি মায়ের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মেম্বার পদে লড়বেন সেলিনা পারভীন

গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ ও ৬ দোকান ভস্মীভূত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View
27

শেখ মোহাম্মদ কামরুজ্জামান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গভীর রাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২২টি ঘর এবং ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে হরিণহাটি এলাকার একটি কলোনি থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী আরেকটি কলোনিতেও তাণ্ডব চালায়। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুন্ডল মার্কেট এবং আমিনুল ইসলাম ও রাসেল আহমেদের মালিকানাধীন কলোনির বাসিন্দারা জীবন বাঁচাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, ভুক্তভোগীরা তাদের প্রয়োজনীয় আসবাবপত্র ও মালামাল রক্ষা করার কোনো সুযোগ পাননি।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২২টি কক্ষ ও ৬টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, দুর্ঘটনার পরপরই গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মাঝে তাৎক্ষণিক খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার রায়হান আহমেদ জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com