শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Title :
শেরপুরে ১৮১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০ গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা কলেজে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ ও ৬ দোকান ভস্মীভূত নাটোরের সিংড়ায় ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে গজারী বনে প্রৌঢ়কে হত্যার চেষ্টা ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ শেরপুরে পর্যটকদের জন্য সুখবর: আধুনিক রূপ পেল ঝিনাইগাতি ডাকবাংলো নাটোরের গুরুদাসপুরে সৎ ভাইয়ের মিথ্যা অপবাদের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা: ১৮ মাস পর রহস্য উদ্ঘাটনের পর ঘাতকদের ফাঁসির দাবি মায়ের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মেম্বার পদে লড়বেন সেলিনা পারভীন

নাটোরের সিংড়ায় ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View
37

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় পাঁচ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছসহ তোফাজ্জল হোসেন পিচ্চি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার সাতপুকুরিয়া গ্রামে তার নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী নিয়মিত অভিযان অংশ হিসেবে সাতপুকুরিয়া এলাকায় যায়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তোফাজ্জল হোসেন পিচ্চির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কেজি ওজনের ওই গাঁজার গাছটি জব্দ করা হয়। অভিযান শেষে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে সিংড়া থানা জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এই অবৈধ কার্যক্রমে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযানকে তারা সাধুবাদ জানান। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনের নজরদারির পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও তারা জোর দিয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সিংড়া উপজেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী কিংবা চাষীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com