সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

গুরুদাসপুর থানায় যুক্ত হলো নতুন ডাবল ক্যাবিন পিকআপ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View
11

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের গুরুদাসপুর থানায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার পরিধি আরও গতিশীল করতে একটি নতুন ডাবল ক্যাবিন পিকআপ ভ্যান যুক্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশকে অধিকতর আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে গড়ে তোলার চলমান উদ্যোগের অংশ হিসেবে নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে এই গাড়িটি হস্তান্তর করা হয়।

গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের নিকট নতুন এই গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। নতুন এই যানবাহন যুক্ত হওয়ার ফলে থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জরুরি সেবা প্রদান, রাতের টহল জোরদার এবং দুর্গম অঞ্চলে দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়া আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সেবা প্রদানে নাটোর জেলা পুলিশ সবসময় বদ্ধপরিকর। গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম, নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com