শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View
31

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অফিস। এ সময় প্রায় ৭০০ ফুট দীর্ঘ ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন নদ-নদী ও আশপাশের এলাকায় এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, আইসিটি কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা এবং সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ কে এম শামছুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় বলেন, ক্ষতিকর চায়না দুয়ারী এবং কারেন্ট জালের নির্বিচার ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণীকূল ধ্বংস হয়ে যাচ্ছে। সুন্দরগঞ্জের মৎস্যসম্পদ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com