সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত নতুন মোড়কে অধিকতর ক্ষমতায়িত ও জবাবদিহিহীন বাহিনী তৈরির আশঙ্কা টিআইবির রিজার্ভ চুরির মামলায় মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল ইয়েমেনে সরকারপন্থি ও হুথিদের সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১ সালমান শাহর সঙ্গে কেমন সম্পর্ক ছিল, জানালেন শাবনূর পাড়ার মানুষের ব্যক্তিগত খবর বিক্রি করে দুই বাড়ির মালিক নারী ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী বহুল আলোচিত গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন বিল পাস মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: সংসদে আইনমন্ত্রী ‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’, অপবাদের জবাবে মেঘনা আলম

কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View
24

মোঃ মাইনুল হক (নীলফামারী)

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার এবং সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম ও দেলোয়ার হোসেন। শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম এবং সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় দলের শক্তি সুসংহত করতে সব নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে কিশোরগঞ্জের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যাতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com