শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Title :
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মধ্যরাতে হোটেলে আগুন, প্রাইভেট কারসহ ১২ মোটরসাইকেল পুড়ে ছাই বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে ‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকার কয়েকটি দেশে প্রাণঘাতি হয়ে উঠলো চলনবিলের পরিবেশ রক্ষায় সিংড়ায় ডাস্টবিন বিতরণ এক লাখ চাকরি ছাঁটাই করতে যাচ্ছে ভক্সওয়াগন ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে দুজন জীবিত উদ্ধার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার উদ্ধার, দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা

মহাসড়কে থেমে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
4

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় একটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামগামী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি বিকল হয়ে পড়ায় সেটিকে সরিয়ে নেওয়ার জন্য রশি দিয়ে বাঁধার কাজ করছিলেন চালক ও হেলপার। এসময় পেছন দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি দ্রুতগামী বাস সজোরে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যানটি জব্দ করেছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com