শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Title :
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মধ্যরাতে হোটেলে আগুন, প্রাইভেট কারসহ ১২ মোটরসাইকেল পুড়ে ছাই বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে ‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকার কয়েকটি দেশে প্রাণঘাতি হয়ে উঠলো চলনবিলের পরিবেশ রক্ষায় সিংড়ায় ডাস্টবিন বিতরণ এক লাখ চাকরি ছাঁটাই করতে যাচ্ছে ভক্সওয়াগন ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে দুজন জীবিত উদ্ধার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার উদ্ধার, দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি বিলকিস ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ Time View
95

মোঃ মাইনুল হক নীলফামারী প্রতিনিধি:

জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সংরক্ষিত নারী আসন-৩০৭ (নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা) এর সংসদ সদস্য বিলকিস ইসলাম।

নারী উন্নয়ন, শিশু সুরক্ষা এবং নারী অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাকে এই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। সেলিমা রহমান এমপিকে সভাপতি করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন—মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং রাশেদা বেগম হীরা এমপি।

স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিলকিস ইসলাম এমপি জানান, তৃণমূল পর্যায়ে নারী ও শিশুদের কল্যাণে কাজ করার পাশাপাশি বাল্যবিয়ে ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি রোধে তিনি সচেষ্ট থাকবেন। বিশেষ করে নিজ নির্বাচনী এলাকায় নারী ক্ষমতায়ন ও শিশু সুরক্ষায় জাতীয় পর্যায় থেকে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে, তার এই মনোনয়নে নীলফামারীর সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা এলাকার সাধারণ মানুষ, সুশীল সমাজ এবং দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। তারা তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com