বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৫৪ শেখ হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ সৈয়দপুরে দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ জন সৈয়দপুরে পরিবহন সংকট দূর করতে ৯ দফা আল্টিমেটাম মালিক-শ্রমিক নেতাদের তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী কুলিয়ারচরে জব্দকৃত আলোচিত ১৯.৫ টন সরকারি চাল নিলামে বিক্রি: তদন্তে সত্যতা মিলতেই ডিলারশিপ বাতিল ১৫ হাজারের বেশি শিশু অপহরণ-নিখোঁজের ঘটনায় খেলাঘরের উদ্বেগ আমিরাতে বাংলাদেশিদের ভিক্ষাবৃত্তি, ক্ষুণ্ন হচ্ছে দেশের সুনাম শরীর চুলকে মাসে আয় ১৮ লাখ টাকা!

শরীর চুলকে মাসে আয় ১৮ লাখ টাকা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

চীনের শেনঝেন শহরে শরীর চুলকানোর অভিনব এক সেবা চালু করে মাসে প্রায় ১৮ লাখ টাকা আয় করছেন ঝাং শিয়াওচিয়াও নামের এক উদ্যোক্তা। ৩২ বছর বয়সী ঝাংয়ের দুটি দোকানে ‘সুমা’ নামক এই সেবার মাধ্যমে গ্রাহকদের শরীরের বিভিন্ন অংশ লম্বা নখের সাহায্যে আলতোভাবে চুলকে দেওয়া হয়। ম্যাসাজের বিকল্প হিসেবে পরিচিত এই সেবার প্রতি ঘণ্টার বিনিময় মূল্য ধরা হয়েছে ৫ হাজার ৪০০ টাকা। উদ্যোক্তার দাবি, কর্মব্যস্ত জীবনে মানসিক চাপ কমাতে এবং ভালো ঘুমের জন্য গ্রাহকরা এই সেবাটি বেশ পছন্দ করছেন।

ব্যবসাটির নেপথ্যে রয়েছে ঝাংয়ের শৈশবের একটি মিষ্টি স্মৃতি এবং ইন্টারনেটের একটি ভিডিও। ছোটবেলায় বাবার পিঠ চুলকে দেওয়ার সেই প্রশান্তির কথা মনে করে তিনি এই ব্যবসার পরিকল্পনা করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে নারী-পুরুষ নির্বিশেষে গ্রাহকরা সেবা নিতে আসেন, যার মধ্যে ৭০ শতাংশই পুরুষ। ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতায় তিনি অদূর ভবিষ্যতে পুরো চীন জুড়ে অন্তত ১০০টি শাখা খোলার পাশাপাশি এই সেবাটিকে একটি পেশাগত স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com