বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

ফ্লাইদুবাইয়ের বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
14

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস হাউস ঢাকা।

উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে। অভিযানে গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইনশৃঙ্খলা ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে তল্লাশি চালানোর সময় সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে ওজন ও মূল্য নির্ধারণ করা হয়।

তিনি জানান, উদ্ধার করা ৮০টি স্বর্ণের বারের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি এবং আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা স্বর্ণের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান কাস্টমসের এই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com