বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
এক বছর ধরে ছাত্রকে বলাৎকার মাদরাসা শিক্ষকের, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রেফতার মেসির অবসর, আর্জেন্টিনার জার্সি পরা তরুণীর কাণ্ডে তোলপাড় র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের হাজত থেকে পালালেন আসামি রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে শিশুসহ হাসপাতালে ২৬ সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ: পুলিশ আসামি নিয়ে ফেরার পথে পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯ ওরাকল, মাইক্রোসফট-সহ ভারতে বড় কোম্পানিগুলোয় ছাঁটাইয়ের পেছনে কি দায়ী এআই? আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে প্রাণ গেল পুলিশ সদস্যের নাটোরের গুরুদাসপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে শতাধিক বিঘা আবাদি জমি

শেরপুরে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মুখরিত রাজপথ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View
50

শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।

জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেনের নেতৃত্বে আয়োজিত এই র‍্যালিতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। ঢোলের বাদ্য, রঙিন ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত এই মিছিলে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শেরপুরের প্রধান প্রধান সড়ক। উৎসবমুখর পরিবেশে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়স্থ মুক্তমঞ্চে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বক্তব্য রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক রিংকু, শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক বাদশা আলম, এবং থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী ও সাধারণ সম্পাদক হারুনর রশীদ হারুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশের বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং সব ভেদাভেদ ভুলে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি, আগামীর যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সোচ্চার ও সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com