বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
কমিটি স্থগিত থাকায় শেরপুরে দুই ভাগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন অ্যাপলের টিম কুকের বিদায়, নতুন সিইও কে হলেন? আসিফ মাহমুদসহ চার জনের দুর্নী‌তি অনুসন্ধানে দুদক সিনেমা দেখতে নয়, ঘুমানোর জন্য হলে যাচ্ছে মানুষ! কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ বন্ধের নির্দেশ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত সৈয়দপুরে নিখোঁজের ৫ দিন পর রংপুর থেকে অজ্ঞান অবস্থায় রিকশা চালক উদ্ধার লিটারে ৫ টাকা বাড়লো সয়াবিন তেল ফরিদপুরে সংঘর্ষে বাস উল্টে পুকুরে, ট্রাক সড়কে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View
34

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রয়োজনের সময় সার না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে ও আশ্বাসে কৃষকরা অবরোধ তুলে নেন এবং পুলিশ ও বিজিবির উপস্থিতিতে সার বিতরণ শুরু হয়। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে শতাধিক কৃষক সোনাহাট বাজারের বিএডিসি অনুমোদিত সারের ডিলার ‘মেসার্স রাকিবুল ট্রেডার্স’-এ সার সংগ্রহ করতে যান। কিন্তু ওই দিন সার বিতরণের নির্দিষ্ট দিন না থাকায় ডিলার পয়েন্টটি বন্ধ দেখে ক্ষুব্ধ হন কৃষকরা। একপর্যায়ে তাঁরা ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন, যার ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ পুলিশ এবং সোনাহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা। এছাড়া কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনও সেখানে উপস্থিত হন।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সার বিতরণের নিশ্চয়তা দেওয়া হলে কৃষকরা শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এরপর উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের তত্ত্বাবধানে কৃষকদের মধ্যে সার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

মেসার্স রাকিবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী হযরত আলী জানান, তাঁদের পয়েন্টের বরাদ্দ অনুযায়ী ২৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি এবং ৯০ বস্তা এমওপি সার উত্তোলন করা হয়েছিল। বুধবার নির্ধারিত বিতরণের দিন না থাকলেও কৃষকদের অসন্তোষের মুখে প্রশাসনের সহযোগিতায় সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার বলেন, বুধবার রাকিবুল ট্রেডার্সে সার বিতরণের দিন ছিল না, বরং সোনাহাট ক্যাম্পের মোড়ে বিসিআইসি ডিলার মেসার্স জনার্দন ট্রেডার্সে ৩০০ বস্তা ইউরিয়া সার দেওয়ার কথা ছিল। তবে কৃষকদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্ট থেকেই সার বিতরণ সম্পন্ন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং উপজেলায় সারের কোনো ঘাটতি বা সংকট নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com