নাটোরে তিষিখালী মাজারের দানবাক্স খুলে মিলল ৩ লাখ টাকার বেশি
Reporter Name
Update Time :
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
৪
Time View
নাটোরে তিষিখালী মাজারের দানবাক্স খুলে মিলল ৩ লাখ টাকার বেশি
ইমাম হাছাইন পিন্টু, নাটোরনাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী তিষিখালী মাজারের দানবাক্স খুলে ৩ লাখ ৬ হাজার ২৪০ টাকা পাওয়া গেছে। গত ১ সেপ্টেম্বর সর্বসাধারণের উপস্থিতিতে এই দানের অর্থ গণনা করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই থেকে মাজারের দানবাক্সগুলোতে এই অর্থ জমতে শুরু করে। পরবর্তীতে নিয়মতান্ত্রিক উপায়ে স্থানীয়দের অংশগ্রহণে তা গণনা করা হয়।অর্থ গণনার সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা, মাজারের খাদেম, সোনালী ব্যাংকের প্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্বচ্ছতা বজায় রাখার জন্যই সম্পূর্ণ প্রক্রিয়াটি উন্মুক্তভাবে সম্পন্ন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য, তিষিখালী মাজারটি সিংড়ার একটি পরিচিত ধর্মীয় ও...
26
ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী তিষিখালী মাজারের দানবাক্স খুলে ৩ লাখ ৬ হাজার ২৪০ টাকা পাওয়া গেছে। গত ১ সেপ্টেম্বর সর্বসাধারণের উপস্থিতিতে এই দানের অর্থ গণনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই থেকে মাজারের দানবাক্সগুলোতে এই অর্থ জমতে শুরু করে। পরবর্তীতে নিয়মতান্ত্রিক উপায়ে স্থানীয়দের অংশগ্রহণে তা গণনা করা হয়।
অর্থ গণনার সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা, মাজারের খাদেম, সোনালী ব্যাংকের প্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বচ্ছতা বজায় রাখার জন্যই সম্পূর্ণ প্রক্রিয়াটি উন্মুক্তভাবে সম্পন্ন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য, তিষিখালী মাজারটি সিংড়ার একটি পরিচিত ধর্মীয় ও দর্শনীয় স্থান, যেখানে নিয়মিত ভক্ত ও দর্শনার্থীরা বিভিন্ন মানত ও দান করে থাকেন।