বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
ফরিদপুরে সংঘর্ষে বাস উল্টে পুকুরে, ট্রাক সড়কে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু নীলফামারীর সৈয়দপুরে নিখোঁজের ৫ দিন পর রংপুর থেকে রিকশাচালক উদ্ধার, মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ রামগঞ্জে ভুল স্থানে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা, তদন্তের নির্দেশ ইউএনও’র কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা, রাত কাটছে রাস্তাতেই সুন্দরগঞ্জে মাত্র ৩ শিক্ষার্থী, সরকারি বেতনে বহাল ১১ শিক্ষক-কর্মচারী! মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে ‘প্রতিশোধমূলক’ হামলা চালিয়েছে ইরান যমুনায় ভেসে গেলেন ভারতের ২ সেনা স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষিকার নাটোরে তিষিখালী মাজারের দানবাক্স খুলে মিলল ৩ লাখ টাকার বেশি

নাটোরে তিষিখালী মাজারের দানবাক্স খুলে মিলল ৩ লাখ টাকার বেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
28

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী তিষিখালী মাজারের দানবাক্স খুলে ৩ লাখ ৬ হাজার ২৪০ টাকা পাওয়া গেছে। গত ১ সেপ্টেম্বর সর্বসাধারণের উপস্থিতিতে এই দানের অর্থ গণনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই থেকে মাজারের দানবাক্সগুলোতে এই অর্থ জমতে শুরু করে। পরবর্তীতে নিয়মতান্ত্রিক উপায়ে স্থানীয়দের অংশগ্রহণে তা গণনা করা হয়।

অর্থ গণনার সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা, মাজারের খাদেম, সোনালী ব্যাংকের প্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বচ্ছতা বজায় রাখার জন্যই সম্পূর্ণ প্রক্রিয়াটি উন্মুক্তভাবে সম্পন্ন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য, তিষিখালী মাজারটি সিংড়ার একটি পরিচিত ধর্মীয় ও দর্শনীয় স্থান, যেখানে নিয়মিত ভক্ত ও দর্শনার্থীরা বিভিন্ন মানত ও দান করে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com