মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
ল্যাপটপ পাচ্ছে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে কারাগারে ক্যান্টিন বয় গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রথমবার বান্দরবানে এসে রাজকীয় সংবর্ধনা পেলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী মমতা ব্যানার্জীর ভাতিজি বৃষ্টির ঝুলন্ত মরদেহ উদ্ধার রোগী সেজে চুরি, এক্সরে করে পেটে মিলল সোনার চেইন গরু-মহিষের গাড়ি ও গ্রামীণ ঐতিহ্যে লালমনিরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ২ ছেলেকে হত্যা করে বাবার আত্মহত্যা দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার বিষপান ‘ইউজড স্পেয়ার পার্টসের’ আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি!

প্রথমবার বান্দরবানে এসে রাজকীয় সংবর্ধনা পেলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View
7

মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা বান্দরবানে পৌঁছে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন ৩০০ আসনের সংসদ সদস্য ও পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সড়কপথে চট্টগ্রাম থেকে বান্দরবান প্রবেশ করলে, জেলার হলুদিয়া এলাকায় মন্ত্রীকে মোটর শোভাযাত্রা ও গাড়ির বহর নিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুরো শহর পাহাড়ি ও বাঙালির এক বর্ণিল মিলনমেলায় রূপ নেয়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা ফুল ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে বরণ করে নেন। তাকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন স্থানে শতাধিক দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়।

পরে বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গণসংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মন্ত্রী সাচিং প্রু জেরী।

তিনি বলেন, “বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি, প্রত্যন্ত এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নেও বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।”

উন্নয়ন কর্মকাণ্ডের রূপরেখা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, “বান্দরবানের উন্নয়ন কেবল শহরকেন্দ্রিক হলে চলবে না। পাহাড়ি অঞ্চলের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে তা সমাধান করতে হবে। সম্প্রীতির জেলা বান্দরবানে শান্তি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

স্থানীয় পর্যটন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে সাচিং প্রু জেরী জানান, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে পর্যটন শিল্পের প্রসারের মাধ্যমে স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি আনা হবে। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে বান্দরবানের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গণির সভাপতিত্বে সংবর্ধনা ও প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো পাহাড়ি-বাঙালি নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com