মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
ল্যাপটপ পাচ্ছে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে কারাগারে ক্যান্টিন বয় গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রথমবার বান্দরবানে এসে রাজকীয় সংবর্ধনা পেলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী মমতা ব্যানার্জীর ভাতিজি বৃষ্টির ঝুলন্ত মরদেহ উদ্ধার রোগী সেজে চুরি, এক্সরে করে পেটে মিলল সোনার চেইন গরু-মহিষের গাড়ি ও গ্রামীণ ঐতিহ্যে লালমনিরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ২ ছেলেকে হত্যা করে বাবার আত্মহত্যা দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার বিষপান ‘ইউজড স্পেয়ার পার্টসের’ আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি!

মমতা ব্যানার্জীর ভাতিজি বৃষ্টির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
4

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে মমতা ব্যানার্জীর মামাতো ভাই নিহার মুখার্জির মেয়ে বৃষ্টি মুখার্জির (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বাড়ির দোতলার একটি কক্ষ থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে সাদা কাপড়ে জড়ানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বৃষ্টির ব্যক্তিগত জীবন ও কর্মজীবন নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে। তার পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী কৌশিক ঘটকের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। এছাড়া রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গেও তার নাম জড়িয়েছিল বলে অভিযোগ রয়েছে। ১২ বছর বয়সী এক সন্তানের জননী ছিলেন বৃষ্টি। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে সন্দেহ করলেও, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com