মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা বহুতল ভবনে আগুন, ঘুম ভাঙার আগেই চিরঘুমে ব্যবসায়ী কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আগস্টেই রোগী ভর্তি ৯৬৭ ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে জামায়াত-এনসিপি নিয়ে কঠোর সমালোচনা রাশেদ খানের ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়ালো শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহার স্ত্রীর ৩য় বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার ২ সৌদি ট্যাঙ্কার

বহুতল ভবনে আগুন, ঘুম ভাঙার আগেই চিরঘুমে ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
2

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নেওয়াজ চৌধুরী মিতু নামে ৫৭ বছর বয়সী এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোরে ৭ তলা ভবনের একেবারে উপরের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

ঘটনার সময় ভুক্তভোগী বাসায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি বের হতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই অগ্নিকাণ্ডে ফ্ল্যাটের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহাম্মদপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আগুনের উৎস ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com