মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
ল্যাপটপ পাচ্ছে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে কারাগারে ক্যান্টিন বয় গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রথমবার বান্দরবানে এসে রাজকীয় সংবর্ধনা পেলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী মমতা ব্যানার্জীর ভাতিজি বৃষ্টির ঝুলন্ত মরদেহ উদ্ধার রোগী সেজে চুরি, এক্সরে করে পেটে মিলল সোনার চেইন গরু-মহিষের গাড়ি ও গ্রামীণ ঐতিহ্যে লালমনিরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ২ ছেলেকে হত্যা করে বাবার আত্মহত্যা দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার বিষপান ‘ইউজড স্পেয়ার পার্টসের’ আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি!

গরু-মহিষের গাড়ি ও গ্রামীণ ঐতিহ্যে লালমনিরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View
9

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজনে শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল সুসজ্জিত গরু ও মহিষের গাড়ি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু ও মহিষের গাড়ির বহরের পাশাপাশি ধানের চারা রোপণ ও বীজতলার প্রতিকৃতি প্রদর্শন করা হয়, যা স্থানীয় পথচারী ও দর্শকদের নজর কাড়ে। এছাড়া ব্যান্ডপার্টির সঙ্গে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত নাচ-গান পুরো অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

আলোচনা সভায় বক্তারা দলের গৌরবোজ্জ্বল ইতিহাস, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ভোটাধিকার আদায়ের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের কথা স্মরণ করে বক্তব্য দেন।

উল্লেখ্য, শুধু আদিতমারী উপজেলা নয়, এর পাশাপাশি জেলা সদরসহ লালমনিরহাটের অন্য উপজেলাগুলোতেও বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচির মাধ্যমে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনটি উদ্‌যাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com