বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
তুরস্কের মারমারা সাগরে জাহাজডুবি, ১০ নাবিক নিখোঁজ বাড়ির ছাদে সোলার স্থাপনে ৪৫ শতাংশ মুনাফার সুযোগ থাকবে: প্রধানমন্ত্রী শেরপুরে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মুখরিত রাজপথ দক্ষিণ আফ্রিকার ব্পিক্ষে হৃদয়ের ইতিহাস গড়া ট্রিপল সেঞ্চুরি আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেফতার চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার কমিটি স্থগিত থাকায় শেরপুরে দুই ভাগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন অ্যাপলের টিম কুকের বিদায়, নতুন সিইও কে হলেন? আসিফ মাহমুদসহ চার জনের দুর্নী‌তি অনুসন্ধানে দুদক সিনেমা দেখতে নয়, ঘুমানোর জন্য হলে যাচ্ছে মানুষ!

যাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় জেলে, পুলিশ সদস্যও জড়িত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View
8

কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর সিদ্দিক নামে ট্রেনের এক ক্যান্টিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩১ আগস্ট ট্রেন চলাকালীন সময়ে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারীর চিৎকারে আশেপাশের যাত্রীরা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন এবং পরবর্তীতে তাকে সান্তাহার রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এসেছে। ভুক্তভোগী নারী দাবি করেছেন যে, ধর্ষণের এ ঘটনায় ট্রেনের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যেরও সম্পৃক্ততা রয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করলেও, অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম কিংবা তার বিরুদ্ধে নেওয়া কোনো বিভাগীয় ব্যবস্থা সম্পর্কে গণমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য প্রকাশ করতে রাজি হননি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com