বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে সান্তাহার রেলওয়ে পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার দিন দায়িত্বে অবহেলা এবং সংশ্লিষ্টতার প্রাথমিক অভিযোগে এটিএসআই খোকন ইসলামসহ চার পুলিশ সদস্যকে পাকশি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, ৩১ আগস্ট রাতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে থাকা অবস্থায় পুলিশ সদস্যদের উপস্থিতিতে ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক তাকে ধর্ষণ করেন। পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্যরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় বলেও মামলায় উল্লেখ করা হয়। তবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দাবি করেন যে, ওই নারীর সম্মতিক্রমেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল এবং সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না। বর্তমানে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার পর তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com