রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
মক্কা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ‘গদি মিডিয়া’ বলে একটি শব্দ চালু হয়েছে: রিজভী সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন রামগঞ্জের প্রবাসী মনির ও তাঁর পরিবারকে ‘বিষ প্রয়োগে হত্যা’: বিচার চেয়ে লক্ষ্মীপুরে মানববন্ধন গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ নাটোরে ২২ লাখ টাকার সরকারি স্কুল ভবন ভেঙে মাত্র ১ লাখে বিক্রির অভিযোগ রামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন?

রামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View
21

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের আন্দিরপাড় বাজারে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী প্রবাসী ব্যবসায়ী মোফাজ্জল হোসেন জানান, প্রায় ছয় বছর আগে তিনি পশ্চিম করপাড়া গ্রামের দুলামিয়া সরদার বাড়ির মৃত ইউনুস মিয়ার ছেলে মো. মফিজের কাছে দুটি দোকানঘর বন্ধক রেখে প্রবাসে পাড়ি জমান। পরবর্তীতে মফিজের কাছ থেকে ওই দোকানগুলো ভাড়া নিয়ে তাঁর পরিবারের সদস্যরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

সম্প্রতি মোফাজ্জল দেশে ফিরে আসলে বন্ধকি টাকা পরিশোধের জন্য মফিজ মিয়া চাপ সৃষ্টি করেন। এ নিয়ে কিছুটা সময়ের আবেদন করলে রোববার (৩০ আগস্ট) মফিজ ও তাঁর ভাই ক্ষিপ্ত হয়ে মোফাজ্জলের ব্যবসা প্রতিষ্ঠানে চড়াও হন।

মোফাজ্জলের অভিযোগ, হামলাকারীরা তাঁর প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়, তাঁকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং একপর্যায়ে ছুরিকাঘাতের চেষ্টা করে। এ সময় ক্যাশবাক্সে থাকা নগদ ৩০ হাজার টাকাও লুট করে নিয়ে যায় তারা।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মফিজ মিয়া দাবি করেন, ঘটনার দিন তিনি পাওনা টাকা চাইলে মোফাজ্জল তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রামগঞ্জ মোহাম্মদীয় ফাঁড়ি পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com