রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
মক্কা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ‘গদি মিডিয়া’ বলে একটি শব্দ চালু হয়েছে: রিজভী সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন রামগঞ্জের প্রবাসী মনির ও তাঁর পরিবারকে ‘বিষ প্রয়োগে হত্যা’: বিচার চেয়ে লক্ষ্মীপুরে মানববন্ধন গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ নাটোরে ২২ লাখ টাকার সরকারি স্কুল ভবন ভেঙে মাত্র ১ লাখে বিক্রির অভিযোগ রামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন?

সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে প্রবেশ করে হামলা ও মারধর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভুক্তভোগীকে গলা টিপে হত্যার চেষ্টার পাশাপাশি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. মাহফুজার রহমান (৩১)।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মো. সাইদুর ইসলাম (৫০), মো. মেহেদী হাসান (২৭), মো. মোবাশ্বের, মোছা. মনোয়ারা বেগম (৪৫) ও মো. মুল্য মিয়া (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সকাল আটটার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে মাহফুজার রহমানের বাড়িতে চড়াও হন। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলে মাহফুজার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাঁকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করেন এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান।

এ সময় মাহফুজারকে বাঁচাতে তাঁর ছোট ভাই মিলন, চাচাতো ভাই রাজু এবং ভাবি শিল্পী বেগম এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে তারা বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলা চলাকালে শিল্পী বেগমের গলায় থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী মাহফুজার রহমান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com