সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
দেশীয় শিল্প রক্ষায় শেরপুরে ট্যারিফ কমিশনের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেল কখন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব মাদকের সঙ্গে যে যুক্ত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে অগ্রণী ব্যাংকে ৩ পরিচালক প্রত্যাহার, নিয়োগ পেলেন ৪ জন বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ: হুইপ অপু বিপ্লব বড়ুয়া ও পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংসদে সরকারি ও বিরোধী দলের সমান অংশগ্রহণ চান শফিকুর রহমান নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন গাজীপুরে বন কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ নিয়ে জমি ফিরিয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: তদন্তে সত্যতা মেলেনি

সকালে ৬ হাজার, বিকেলেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View
25

জাতীয় সংসদের অধিবেশনে অভ্যন্তরীণ রুটে আকাশপথের ভাড়ার তীব্র অসামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। তিনি অভিযোগ করেন, অভ্যন্তরীণ রুটে সকালে যে টিকিটের মূল্য ছয় হাজার টাকা থাকে, বিকেলের দিকেই তা অস্বাভাবিকভাবে বেড়ে দ্বিগুণের বেশি অর্থাৎ ১২ হাজার টাকায় পৌঁছায়। এমন লাগামহীন ভাড়া সাধারণ যাত্রীদের জন্য অসহনীয় বলে উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।

জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য সঠিক নয় বলে দাবি করেন। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতসহ টিকিটের নির্ধারিত মূল্য ৬ হাজার ৪০০ টাকা। মন্ত্রী আরও বলেন, শেষ মুহূর্তে টিকিটের কালোবাজারি রোধে মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিয়েছে। তার সরাসরি তদারকিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট কেনা আর সম্ভব হবে না বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com