সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
মমতার ভাতিজা অভিষেকের বাড়িতে আগুন জ্বালিয়ে কী দেখল পুলিশ? জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী দেশীয় শিল্প রক্ষায় শেরপুরে ট্যারিফ কমিশনের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেল কখন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব মাদকের সঙ্গে যে যুক্ত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে অগ্রণী ব্যাংকে ৩ পরিচালক প্রত্যাহার, নিয়োগ পেলেন ৪ জন বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ: হুইপ অপু বিপ্লব বড়ুয়া ও পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংসদে সরকারি ও বিরোধী দলের সমান অংশগ্রহণ চান শফিকুর রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার এক বাণীতে তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গণতন্ত্র সমুন্নত রাখতে বিএনপি সব সময় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করেছে। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির গোড়াপত্তন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি গঠন করা হয়েছিল। একই সঙ্গে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান ও সংগ্রামের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারেক রহমান তার বার্তায় উল্লেখ করেন, অতীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী শিক্ষাসহ বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছিল। তিনি দাবি করেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানে জনগণের রায়ে পুনরায় ক্ষমতায় আসার পর বিএনপি এখন জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষই বিএনপির মূল শক্তির উৎস এবং একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com