সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Title :
মমতার ভাতিজা অভিষেকের বাড়িতে আগুন জ্বালিয়ে কী দেখল পুলিশ? জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী দেশীয় শিল্প রক্ষায় শেরপুরে ট্যারিফ কমিশনের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেল কখন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব মাদকের সঙ্গে যে যুক্ত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে অগ্রণী ব্যাংকে ৩ পরিচালক প্রত্যাহার, নিয়োগ পেলেন ৪ জন বৃহত্তর ফরিদপুর হবে উন্নয়নের মডেল বিভাগ: হুইপ অপু বিপ্লব বড়ুয়া ও পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংসদে সরকারি ও বিরোধী দলের সমান অংশগ্রহণ চান শফিকুর রহমান

দেশীয় শিল্প রক্ষায় শেরপুরে ট্যারিফ কমিশনের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

সুলতান আহমেদ ময়না, শেরপুর:

জাতীয় ট্যারিফ পলিসি ২০২৩-এর আলোকে দেশীয় শিল্পের প্রসার ও সুরক্ষায় শুল্ক সহায়তা প্রদানে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ভূমিকা নিয়ে শেরপুরে একটি মতবিনিময় ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে এই সেমিনার আয়োজিত হয়। শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য নীতি বিভাগের সদস্য (যুগ্ম সচিব) মো. আব্দুল গফুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আরিফ হোসেন। এছাড়া বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য প্রতিবিধান বিভাগের উপ-প্রধান মো. আব্দুল লতিফ ও মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সফিকুল ইসলাম এবং যুগ্ম প্রধান মো. রায়হান ওবায়দুল্লাহ।

সেমিনারে স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল চন্দ্র সাহা, আরিফুল কবির আপেল, মহিউদ্দিন আহমেদ মামুন, শুভ্র সাহা বাবন, খুরশিদ আলম মিঠু এবং মো. রফিকুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচকরা বলেন, বিশ্ববাজারের কঠিন প্রতিযোগিতায় দেশীয় শিল্পকে টিকিয়ে রাখতে এবং ব্যবসায়িক পরিধি বাড়াতে যথাযথ শুল্ক কাঠামো এবং জাতীয় ট্যারিফ নীতির সঠিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com