সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Title :
নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন গাজীপুরে বন কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ নিয়ে জমি ফিরিয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: তদন্তে সত্যতা মেলেনি পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের শিক্ষার্থীদের বিদেশে যেতে সরকার ঋণের ব্যবস্থা করেছে মন্ত্রিসভার বৈঠক চলছে, অনুমোদন হতে পারে নতুন বেতন স্কেল কিশোরগঞ্জে হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগী নিখোঁজ সরকার ১ কোটি লোককে বিদেশে কর্মসংস্থান করতে চায়: নুরুল হক প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিএনপির চিঠি

কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
18

ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব বা দলীয় বিবেচনার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত বন্যা-পরবর্তী পুনর্বাসন সহায়তা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি পাওয়া গেছে, যা দেশের প্রেক্ষাপটে অত্যন্ত নগণ্য এবং প্রকল্পটি সামগ্রিকভাবে সফল হয়েছে।

ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি খাত ও এনজিওগুলোকে সম্পৃক্ত করা হচ্ছে। এতে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি দুর্নীতি ও অপচয় অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এখন পর্যন্ত বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে সব দায়িত্ব পালন করা চ্যালেঞ্জিং। তাই এনজিও ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে একটি নতুন অর্থনৈতিক মডেল নিয়ে কাজ চলছে, যা পুনর্বাসন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। সাধারণ মানুষের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com