শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Title :
পাকিস্তানে বাড়ছে তুরস্কের সামরিক বিমানের যাতায়াত, ভারতের উদ্বেগ বন্ধ ছয় চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বিএসএফআইসি চেয়ারম্যান দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশনে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্লাড ক্যানসারে আক্রান্ত ১৬ বছরের সাব্বির, ছেলেকে বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছেন মা জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব নির্বাচন: শাহে আলম শারীরিক প্রতিবন্ধকতা জয় করে কামিল পাস, কর্মসংস্থানের অপেক্ষায় গাইবান্ধার শাহনাজ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী নাটোরে পুলিশের ওপর হামলা: ৯ জন আটক শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২ Time View
5

জুলাই অভ্যুত্থানে শহীদ এবং বিগত সময়ে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের ৭৪ জন সদস্যকে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই নিয়োগপত্রগুলো হস্তান্তর করেন।

নিয়োগপত্র গ্রহণকারীদের মধ্যে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও রয়েছেন। প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনকে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গুম ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com