মোঃ মাইনুল হক (নীলফামারী)
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের মূল অঙ্গীকারগুলো বাস্তবায়নে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন (৩০৭) সংরক্ষিত নারী সংসদ আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। তৃণমূলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নীলফামারীর সৈয়দপুর কিশোরগঞ্জ ও জলঢাকাসহ স্ব-স্ব এলাকায় জনসম্পৃক্ততামূলক নানা কর্মসূচি জোরদার করেছেন তিনি।
সংসদ সদস্য বিলকিস ইসলাম জানান, বিএনপি সরকারের মূল লক্ষ্যই হলো জনগণের সেবা নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারী ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে এমপি বিলকিস ইসলাম বিভিন্ন স্থানে উঠান বৈঠক, সুধী সমাবেশ এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগগুলো তদারকি করছেন। বিশেষ করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অঙ্গীকার—দরিদ্র পরিবারের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাঠপর্যায়ে খেলাধূলাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ‘তিনি প্রত্যক্ষ ভূমিকা রাখছেন।
এছাড়া স্থানীয় নারী উদ্যোক্তাদের উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান তৈরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে সার্বিক খোজ খবর রাখছেন এই সংসদ সদস্য।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিলকিস ইসলাম এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মেহনতী মানুষের ভাগ্যোন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করাই আমাদের মূল দায়িত্ব। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। সরকারের প্রতিটি উন্নয়নমূলক সেবা যেন প্রকৃত সুফলভোগীদের হাতে পৌঁছায়, সেজন্য রাজপথে ও মাঠে ময়দানে আমরা সার্বক্ষণিক নিয়োজিত থাকব।”
সৈয়দপুর- কিশোরগঞ্জ এবং জলঢাকা উপজেলার এলাকাবাসি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা জানান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে বিলকিস ইসলামের সরাসরি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সরকারের প্রতি জনগণের আস্থা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।