মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
Reporter Name
Update Time :
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
০
Time View
মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় দ্রুতগতির একটি লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তালাত মাহমুদ শুভ এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুল্লাহ আল-ওমর।নিহত দুই তরুণই ১৯ বছর বয়সী বন্ধু। তারা স্থানীয় একটি ল্যাবে চাকরির পাশাপাশি পড়ালেখা করতেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মোটরসাইকেল কেনার আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে দুই পরিবারের জন্য। পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর এ বিষয়ে...
1
চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় দ্রুতগতির একটি লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তালাত মাহমুদ শুভ এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুল্লাহ আল-ওমর।
নিহত দুই তরুণই ১৯ বছর বয়সী বন্ধু। তারা স্থানীয় একটি ল্যাবে চাকরির পাশাপাশি পড়ালেখা করতেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মোটরসাইকেল কেনার আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে দুই পরিবারের জন্য। পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।