রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Title :
স্বরাষ্ট্রমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন: নাসীরুদ্দীন জ্বালানি সংকটেও ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করবে জামায়াত! আ.লীগ ফেরার বাতাস শুধু স্যোশাল মিডিয়া ও ভারতে: সারজিস আলম সাংবাদিকতার ব্যস্ততা দূরে ঠেলে চলনবিলের জলে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের আনন্দ উৎসব নাটোরে চলনবিলে যন্ত্র দিয়ে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু হুজুররা হাসনাতের বেলায় চেতছেন অথচ বিএনপির বেলায় চুপ নাটোরে সরকারি গণগ্রন্থাগার আকস্মিক পরিদর্শন করলেন নতুন জেলা প্রশাসক নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী বিতর্কে বিলুপ্তের পর যুবদলের নতুন কমিটি, ফের ১৮ নেতার পদত্যাগ

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
8

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় দ্রুতগতির একটি লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তালাত মাহমুদ শুভ এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুল্লাহ আল-ওমর।

নিহত দুই তরুণই ১৯ বছর বয়সী বন্ধু। তারা স্থানীয় একটি ল্যাবে চাকরির পাশাপাশি পড়ালেখা করতেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মোটরসাইকেল কেনার আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে দুই পরিবারের জন্য। পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com